নরসিংদীর জেলা প্রশাসনের আয়োজনে ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাতে নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার তত্ত্বাবধানে তার বাংলোতে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খান এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধার সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল বাইজিদ বিন মনছুর, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের প্রেসিডেন্ট আলহাজ্ব রাশেদুল হাসান রেন্ট, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন ভুইয়া মিলটন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন মৃধা প্রমুখ।
প্রীতিভোজে বিখ্যাত মেজবানী মাংসসহ বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্য পরিবেশন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









