শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার প্রায় ১২০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করেন। দুস্থ ও অসহায়দের সেবায় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
সিরাজগঞ্জ পৌরবাসীর কাছে হাজী আব্দুস সাত্তার পরিচিত মানবতার ফেরিওয়ালা হিসেবে। এরই মধ্যে তার গঠন করা আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয়ভাবে বেশ কিছু জনকল্যাণমূলক কাজ পরিচালনা করা হয়েছে।
আব্দুস সাত্তার ফাউন্ডেশন নিয়মিত অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে। ফাউন্ডেশনের গড়ে তোলা স্বেচ্ছাসেবকরা নিয়মিত সিরাজগঞ্জ সদর, পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করে পরিচ্ছন্ন শহর তৈরিতে কাজ করছে।
জনসাধারণের কল্যাণে সড়ক মেরামত, শহরের স্পিড ব্রেকারে রঙ করাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার নিজেই।
দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন হাজী আব্দুস সাত্তার।
এলাকায় ক্রীড়ামোদী হিসেবেও সুনাম কুড়িয়েছেন হাজী আব্দুস সাত্তার। তিনি যুবকদের মেধা বিকাশে নিয়মিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বর্তমানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী আব্দুস সাত্তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









