শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মহিলাদের আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে) দুপুরে স্থানীয় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা কেএম হুমায়ুন কবীর, আবু বক্কর সিদ্দিক বাদল, মিজানুর রহমান মিজান , জসিম ফরাজী, যুবদল নেতা মুজিবুর রহমান প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









