৫ম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলামের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ২ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রবিউল ইসলাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১নং কাদিরজঙ্গল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত নামাপাড়া গ্রামের কেনু মিয়া ও লাকি আক্তার দম্পতির ছেলে। সে জিনিয়াস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১১ বছর। গায়ের রঙ ফর্সা। তার গায়ে ছিল নেভি ব্লু রংয়ের টি-শার্ট। ঈদের পরদিন শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে।
রবিউলের বাবা কেনু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘একটি ছোট মেয়ে আর এই ছেলেটাই আমার আশাভরসা। সকালে রবিউল ইসলাম যখন বাসা থেকে বের হয় তখন আমি তাকে বলেছিলাম, যেখানেই যাও জুম্মার নামাজ পড়ার জন্য দ্রুত বাসায় এসো। কিন্তু সেই যে গেল আর এলো না। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই।’’
কেউ নিখোঁজ রবিউল ইসলামের সন্ধান পেলে ০১৯৩৮২৫১৯০০ অথবা ০১৯৩০৫১৭৫৩১ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









