ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের ময়মনসিংহ সদর উপজেলায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে উপজেলার আলালপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলপুর উপজেলার লক্ষিকুড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর (৩৮) ও তার চার বছরের ছেলে রোহান। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা সিএনজির যাত্রী ছিলেন ও তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বাবা ও ছেলের মৃত্যু হয়।
এসআই ফরিদ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









