মঠবাড়িয়া পৌর শহরের ধানহাটা এলাকায় টপটেন জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৭ জুন) মঠবাড়িয়া উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
সৌমিত্র সিনহা রায় সমন্বয়ে ধানহাটা সংলগ্ন টপটেন জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, টপটেন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে মূল লাইসেন্স, অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দীর্ঘদিন যাবত সরকারি হাসপাতালের ডাক্তারদের দিয়ে সিজারিয়ান অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে আসছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের শুধুমাত্র ফায়ার লাইসেন্স ট্রেড লাইসেন্স রয়েছে।
মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) সৌমিত্র সিনহা রায় বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়ায মূল লাইসেন্স দেখাতে পারেনি। লাইসেন্স পাওয়ার আগেই হাসপাতাল উদ্বোধন করে ফেলেছেন। নিয়ম হচ্ছে লাইসেন্স পাওয়ার পরে হাসপাতাল উদ্বোধন করতে হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের আলোকের ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। এবং যে কাগজপত্র তাদের ঠিক আছে সেগুলোর আলোকে মূল লাইসেন্সটা নেয়ার জন্য ২০ দিনের সময় বেঁধে দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









