ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৪ ঘণ্টায় থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে একাধিক মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৯ জুন) সরাইল থানা পুলিশের অভিযানে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সরাইল সদর ইউনিয়ন যুবলীগ কর্মী জাহাঙ্গীরও (৪০) রয়েছেন। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, জাহাঙ্গীর (৪০), পিতা- জয়নাল মিয়া, পশ্চিম কুট্টাপাড়া, রাজিব (৩০), পিতা- আওয়াল মিয়া, কালিকচ্ছ (নাথপাড়া), মো. আকরাম মিয়া (২৪), পিতা- মহরম আলী, সৈয়দটুলা, মো. মনির হোসেন, পিতা - মৃত আ. রশিদ, শাহজাদাপুর, মো. জিদান (২২), পিতা- আলকাছ মিয়া, রানীদিয়া, নুরুল ইসলাম (২৫), পিতা- মৃত ফুল মিয়া, পানিশ্বর উভয় সরাইল ব্রাহ্মণবাড়িয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









