বাগেরহাটের শরণখোলায় মহিমা বেগম (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি পিস্তল ঠেকিয়ে কানের দুল, নগদ টাকা, সেলাই মেশিন ও মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোল্লা জানান, তারই চাচাতো ভাই প্রতিবেশী সোবাহান মোল্লা জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন। ঘরে বাকপ্রতিবন্ধী স্ত্রী ও মেয়ে থাকেন।
ওই দিন রাতে সোবহান মোল্লা আর বাড়ি ফেরেননি। সকালে ঘুম থেকে উঠে শোনেন সোবাহান মোল্লার ঘরে চুরি হয়েছে। গিয়ে দেখেন প্রতিবন্ধী মহিমা বেগমের কানের দুল, ঘরে থাকা সেলাই মেশিন, মেয়ের মোবাইল ও কাজের জন্য রাখা ১১ হাজার টাকা নিয়ে গেছে চোর। কানের দুল ছিনিয়ে নেয়ার সময় ঐ প্রতিবন্ধী নারীর কান ছিঁড়ে যায়।
এ ঘটনায় শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘‘চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









