রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে এক হাজার ১ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
রবিবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯২ হাজার ৭৯০ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ৮৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৮৪৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৮৭ জনের। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৩ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









