মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির সুইজারল্যান্ডে পৌঁছেছেন।
রবিবার (২১ জুন) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানায়, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নেবেন।
বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবেই এই সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









