অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সিরিজের তৃতীয় ম্যাচে অধিনায়কের ফিফটিতে লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে লাল-সবুজের দল।
ক্রিজের একপ্রান্ত আগলে রেখে লড়াই করা তাওহীদ হৃদয়ের ৬১ রানের সুবাদে বাংলাদেশের দলীয় রান ১০০ পেরোয়। অন্যথায় টাইগারদের সঙ্গী হতে পারতো অলআউটের লজ্জাও।
রবিবার (২১ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু অধিনায়ক ছাড়া রানের দেখা পাননি আর কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিশাদ হোসেনের ব্যাট থেকে। বাকিদের কারো রান সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









