দিনাজপুরের বিরামপুর মহাসড়কে অজ্ঞাত পিকআপের ধাক্কায় বেলাল হোসেন (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন উপজেলার পলিপ্রয়াগপুর (টাটকপুর নয়াপাড়া) গ্রামের জলিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি অজ্ঞাত পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









