মৌলভীবাজারের হাকালুকি হাওরে অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে ১৪ জন জেলেকে জরিমানা করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বুধবার (১০ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
সহকারী কমিশনার জানান, অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি বেড়জাল (প্রায় ৪ হাজার মিটার), ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি ম্যাজিক চাই জব্দ করে বিনষ্ট করা হয়। হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









