পটুয়াখালীর দশমিনা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে দশমিনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









