গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালি-বালুয়া সেতুর নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে নদীতে গোসল করতে নেমে কাটাখালি-বালুয়া সেতুর নিচে করতোয়া নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। তাৎক্ষণিক গোবিন্দগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় যায়। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘‘পুলিশ অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









