প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে বান্দরবানে।
শনিবার (১৩ জুন) বিকেলে শহরের আঞ্চলিক পাশপোর্ট অফিসের সামনে সড়কে পাশে একটি আমলকি চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বনজ সম্পদ বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. ওহাবুল ইসরাম খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিনসহ বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









