রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

সারজিস আলমকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন ।

রিটার্নিং কর্মকর্তার নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জোটপ্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের কার্যক্রম নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনটি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালার বিধি ১৩ (ক)-এর পরিপন্থী।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি আচরণ বিধিমালার বিধি ১৬ (ক)-এর লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.