কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক নাসির উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, ‘‘পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এ ব্যাপারে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’’
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলি রেজাসহ পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









