জামালপুরের সরিষাবাড়ির ভাটারায় ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (১৭ জুন) বিকালে জামালপুর শহরের একটি মিডিয়া হাউজে তারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা বলেন, ‘‘আসামিরা সম্পর্কে আমাদের আত্মীয় হয়। সেই সুবাদে তারা আমার মেয়ের সাথে মানিক ওরফে নাহিদের বিয়ের প্রস্তাব দেয়। সে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১ মে রাতে নাহিদ তার লোকজন আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমরা পরদিনই বিষয়টি নিয়ে সরিয়াবাড়ি থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এরপর হতেই ভাটারা ইউনিয়নের হুমায়ুন খান ও হারুন খানের সুপারিশে পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তার করছে না।’’
তিনি আরও বলেন, ‘‘মামলা করার পর থেকেই আসামিরা আমাদের নানাভাবে প্রাণে মেরে ফেলাসহ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









