সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের আওতায় উপজেলার দোয়ারাবাজার (সদর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোট ৫৫৬টি সুবিধাভোগী পরিবারের মাঝে ওই কার্ড বিতরণ করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবসজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে জেলা পুলিশের এএসপি (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









