বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিন হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি কাজলা ইউনিয়নের চরপাকুরিয়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নান্টুর মোড়ে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী সকিনা বেগম, নিহতের মেয়ে শম্পা, নিহতের ছেলে সোহেল ও নাহিদ, নিহতের বোন মঞ্জুয়ারা, নিহতের ভাই মোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী। এছাড়াও এলাকাবাসীর পক্ষে হেলালউদ্দীন, রুবেল প্রামানিক, নুরুল ইসলাম, মুক্তা, শহিদা বেগমসহ অনেকে।
উল্লেখ্য, জমিজমা ও গোচারণভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যায় মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামের এক সাবেক সেনাসদস্যকে নৃশংসভাবে পিটিয়ে বাড়ির পাশের জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। প্রতিপক্ষের লোহার রড আর দেশীয় অস্ত্রের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









