পটুয়াখালীর মির্জাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের স্মরণে ও তাদের সম্মানে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সাবলীল সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন, বরিশাল ব্রজ মোহন (বিএম) কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাইফুল আলম রঞ্জু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিগত আন্দোলন-সংগ্রামে আহত জুলাই যোদ্ধারা মঞ্চে বক্তব্য রেখে তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা এবং সুবিধখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহত বীর যোদ্ধাদের অবদানকে স্মরণ করে তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









