সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলায় জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজ এলাকায় হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করেন তিনি।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, হাইওয়ে পুলিশের নিজস্ব কোনো ভবন নেই, ভাড়া করা ভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাই সরকারের পক্ষ থেকে জাউয়াবাজার এলাকায় হাইওয়ে থানার নিজস্ব ভূমিতে একটি আধুনিক ভবন নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালিব, এসআই জহিরুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমদ, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য আতিকুর রহমান, লন্ডন প্রবাসী তফজ্জুল হোসেনসহ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









