শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে নৌপুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে একটি বাল্কহেড জব্দ এবং এর চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট-সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চালায় সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এমভি তাসলিমা নামের বাল্কহেডটিতে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাল্কহেডের চালক পটুয়াখালীর মো. রফিক (৫০) ও সহকারী মো. উজ্জল (২৯)কে আটক করা হয়েছে। পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটিও জব্দ করা হয়।
সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









