মঠবাড়িয়া পৌর শহরের বহুতল বিপণি ভবনের দোকান বরাদ্দ কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আবেদনকারী ও উপকারভোগীদের উপস্থিতিতে উপজেলা পরিষদের মিলনায়তনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ৬০টি এবং সংরক্ষিত ২৬টি দোকান বরাদ্দ দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জামান আবির এবং সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বরাদ্দপ্রাপ্ত দোকানের গ্রাউন্ড ফ্লোর (প্রথম তলা) ও ফার্স্ট ফ্লোর (দ্বিতীয় তলা)-এর দোকানের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য মাসিক ৩০ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেকেন্ড ফ্লোর (তৃতীয় তলা)-এর দোকানের জন্য প্রতি বর্গফুটের মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









