চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জগদীশ চন্দ্র বসু জানান, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে পৌঁছেছি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার এবং অন্যান্য আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আরও বিস্তারিত পরে জানানো যাবে।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ‘‘খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাওয়া মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









