সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

কক্সবাজার-মহেশখালী নৌপথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজার-মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একটি স্পিডবোট উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বহন এবং বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানায়, যাত্রীবোঝাই একটি স্পিডবোট মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে একটি বোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাত্রীরা সমুদ্রে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা অন্য স্পিডবোট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। বেশিরভাগ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নারী যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিতভাবে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহন ও লাইফ জ্যাকেট ব্যবহার না করার প্রবণতা থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.