টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী এবং বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ইউনিয়নের মহানন্দপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষ হয়। এরপর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী ওসমান গণির সভাপতিত্বে ও রাকিবুল হাসান ইমনের সঞ্চালনায় মাদকবিরোধী সমাবেশে বক্তব্য উপস্থাপন করেন কাকড়াজান ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. আমির হামজা সিকদার, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, মো. হাফিজ উদ্দিন, মহানন্দপুর ঈদগাঁ মাঠ কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ খালেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু নাসের, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বণিক সমিতির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক জাহিদুল হক লেবু প্রমুখ।
মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, ‘‘মাদক আমাদের সমাজের জন্য এক ধরনের অভিশাপ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য মাদকের ছোবল হতে তাদের রক্ষা করতে চাইলে সকলকেই সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। মাদক বিক্রেতা, মাদক ক্রেতা ও মাদক গ্রহণকারী ব্যক্তিদের প্রতিহত করার জন্য সকলেই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’
মাদকবিরোধী র্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকাবাসী প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









