উপজেলার জাফলংয়ের রসুলপুরসহ পার্শ্ববতী এলাকায় নিরাপদ সুপেয় পানির সংকট দূর করতে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্টের (সারফেস ওয়াটার) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার(২৬ জুন) বিকেলে নিরাপদ সুপেয় পানির সংকট দূর করতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ের মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্টের (সারফেস ওয়াটার) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মন্ত্রী বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সুবিধা পৌঁছে দেওয়া।” মন্ত্রী প্রকল্প সংশ্লিষ্ট সকলকে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করার আহ্বান জানান।
প্রকল্পটি চালু হলে জাফলংয়ে আগত পর্যটকসহ আশপাশ এলাকার বিশাল একটি জনগোষ্ঠী নিরাপদ পানির সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









