বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার গর্বিত সন্তান ও বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব হোসেন শুক্রবার (২৬ জুন) ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ জীবনে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখে গেছেন।
তার এই প্রয়াণে পরিবার-পরিজন, স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসমা উল হুসনার নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









