পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ নুর ইসলাম ওরফে গৌরা (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা এলাকার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর ইসলাম ওরফে গৌরা বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বগুড়া গ্রামের আলতাফ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নুর ইসলাম ওরফে গৌরাকে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে আমতলা এলাকার বগুড়া গ্রামে অভিযান চালিয়ে নুর ইসলাম ওরফে গৌরাকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









