কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের লঞ্চ ঘাট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধন এবং সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক পরিমল কুমার রায়, সদস্য সচিব সুকান্ত চন্দ্র দাসসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। তারা দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের আরও কঠোর হাতে দমন করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা যারা ভঙ্গ করতে চাইবে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









