সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘এখন আর সেদিন নয়, এখন হল এদিন। আর সেদিনকেই এদিনে এনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের অসংগতি তুলে ধরতে হবে।’’
শনিবার (২৭ জুন) নর্থ সাউথ গ্রুপের ‘দৈনিক এদিন’ পত্রিকার প্রান্তলোক উৎসবে সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিটি প্রশাসক বলেন, ‘‘সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। তারা সমাজের প্রতিচ্ছবি হয়ে কাজ করেন। কারণ এখন আর সেদিন নয়, এখন হল এদিন। আর সেদিনকেই এদিনে এনে নিরপেক্ষতা বজায় রেখে সমাজের অসংগতি তুলে ধরতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘মুক্তভাবে সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লিখে সমাজের বিভিন্ন অসংগতিগুলো তুলে ধরে সরকারের নজরে আনতে গণমাধ্যমকর্মীরাই বিরাট ভূমিকা পালন করতে পারে। পরিশেষে দৈনিক এদিনের সর্বাঙ্গন মঙ্গল কামনা করি।’’
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিদার আলম চৌধুরী নবেল, ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য সিকান্দর আলী, দৈনিক এদিনের সিলেট ব্যুরো প্রধান মুজাহিরুল ইসলাম রাহাত প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









