ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের (মাউশি) পরিচালক পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রাণালয়। এতে প্রফেসর মো. এনামুল হককে শিক্ষাবোর্ডের সচিব এবং প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।
শনিবার (২৭ জুন) দুপুরে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব পদে প্রফেসর মো. এনামুল হক এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
আগামীকাল রবিবার (২৮ ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের (মাউশি) পরিচালক পদে নবনিযুক্ত প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
এর আগে, গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের পদায়ন করা হয়।
জানা যায়, সচিব পদে দায়িত্ব পালনের আগে প্রফেসর মো. এনামুল হক ময়মনসিংহ বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) হিসেবে সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, আনন্দ মোহন কলেজসহ দেশের বিভিন্ন জেলার সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। তিনি শিক্ষার পাশাপাশি শিল্পসাহিত্য ও ক্রীড়ানুরাগী একজন মানুষ।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের নবনিযুক্ত সচিব প্রফেসর মো. এনামুল হক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘‘আমি চেষ্টা করবো সততা এবং স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব পালন করতে। এক্ষেত্রে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।’’
তবে যোগাযোগের চেষ্টা করেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের নবনিযুক্ত পরিচালক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দের বক্তব্য জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









