শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই ক্যাম্পেইন উদ্বোধনের আয়োজন করা হয়। কম্পেইন উদ্বোধন করেন- প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান প্রমুখসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক শরীফা হক।
উল্লেখ্য, টাঙ্গাইলের ১২ টি উপজেলায় ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তার মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৮ হাজার ৫৩২ জন শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









