সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ প্রমুখ।
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘‘কৃষি বান্ধব সরকার কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষির এ প্রণোদনা পৌঁছে দেওয়া হবে। সরকার খাল খননের মাধ্যমে কৃষকদের উন্নয়নে আরও দেশকে এগিয়ে নিতে চায়। তাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের কল্যাণে এগিয়ে আসি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









