কার্লো আনচেলত্তি ব্রাজিলকে নামাচ্ছেন স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়া ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই। তবে ঠিক উল্টো পথে হেঁটেছেন হাজিমে মরিয়াসু। সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করা ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে চারটি পরিবর্তন এনেছেন।
রক্ষণভাগের তিনজনের মধ্যে এসেছে দুটি পরিবর্তন। আয়ুমু সেকো ও কো ইতাকুরার জায়গায় আজ রক্ষণ সামলাবেন তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচি। মাঝমাঠের পিভট পজিশনে আও তানাকাকে বেঞ্চে বসিয়ে জায়গা করে নিয়েছেন কাইশু সানো। আর শেষ পরিবর্তনটি একটু কৌশলী—ইনসাইড-রাইট পজিশনে রিতসু দোয়ানের জায়গায় এসেছেন জুনিয়া ইতো। তবে দোয়ান বাদ পড়েননি, ইউকিনারি সুগাওয়ারার জায়গায় আজ রাইট উইং-ব্যাক হিসেবে খেলবেন তিনি।
দুই দলের লাইনআপ
ব্রাজিল: আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারাইস, কাসেমিরো, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান: জিওন সুজুকি; তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো; রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা; জুনিয়া ইতো, দাইজেন মায়েদা; আয়াসে উয়েদা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









