দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে সরকারি জিআর কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) উপজেলার পুনট্টি ইউনিয়নের রাবেয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জিআর চাল তুলে দেন হুইপ আখতারুজ্জামান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









