দিনাজপুরের পার্বতীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা প্রকৌশলী মানিক মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক বলেন, ‘‘সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এই সহায়তা প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুর-৫ আসনের মোট ৩৯ জন দরিদ্র ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৯০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে। এ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









