সিলেটের বিশ্বনাথের ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে এই উপকরণ তুলে দেওয়া হয়।
আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরন শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মকবুল আলী, স্কুল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মফিজ আলী, সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ শাহ্ কয়েছ আহমদ ও প্রচার সম্পাদক এরশাদ আলী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









