রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফে গোলাগুলির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

টেকনাফে গোলাগুলির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান , বুধবার (২৮ জানুয়ারি) রাতেও একই এলাকায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানবপাচার চক্রের দুই সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটে আসছে। এসব ঘটনা নতুন না হলেও প্রতিবারই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। 

স্থানীয়দের অভিযোগ, বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান মিলছে না।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এর আগের দিন সন্ধ্যাতেও একই এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। আমার এলাকার মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে।’

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

স্থানীয়দের আশঙ্কা, পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

তাহজীবুল/কক্সবাজার

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.