রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গণতন্ত্রের নামে সহিংসতার রাজনীতি চলছে: ড. হামিদুর রহমান আযাদ

কক্সবাজার (মহেশখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

গণতন্ত্রের নামে সহিংসতার রাজনীতি চলছে: ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মুখে গণতন্ত্র, ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও একটি রাজনৈতিক দল বাস্তবে সহিংসতা ও হত্যার রাজনীতি বেছে নিয়েছে।

বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি) মহেশখালীর হোয়ানক ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা এবং ভোটাধিকার নিশ্চিত করা। কিন্তু সংশ্লিষ্ট দল সেই দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জনগণের উপর আস্থা না রেখে নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তারা সহিংসতা ও নৈরাজ্যের পথ বেছে নিচ্ছে।

তিনি আরো বলেন, যারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আইনের শাসন, শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং জনগণের ভোটাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অথচ ওই দলের কর্মকাণ্ডে এর সম্পূর্ণ বিপরীত চিত্র প্রতিফলিত হচ্ছে।

এ সময় তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রেজাউল করিম হত্যাকাণ্ড, ঢাকার কেরানীগঞ্জে জামায়াতের এক নারী সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনা এবং দেশব্যাপী নৈরাজ্যের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান বিচার দাবি করেন। তিনি বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সহিংসতা আরও বাড়বে।

ড. হামিদুর রহমান আযাদ মহেশখালী-কুতুবদিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনি কর্মসূচি পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি এই আসনের বেকার যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান, উপজেলা দক্ষিণ নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, হোয়ানক ইউনিয়ন সভাপতি আব্দুল মালেক আজাদ, সেক্রেটারি সৈয়দ কবির, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আকতার কামাল, বিশিষ্ট সমাজসেবক এস. এম. ইবরাহীমসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ/মহেশখালী

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.