গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও জনগণের প্রতিষ্ঠা আদায়ের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।
শনিবার (৪ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল- ময়নমসিংহ মহাসড়ক, রেজিস্ট্রি পাড়া হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এবং সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় টাঙ্গাইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনী মোবারক বাবুলের সঞ্চালনায় সমাবেশ ও গণমিছিলে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম খান, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান, জেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামরুল হাসান, জেলা এনসিপির সেক্রেটারি মাসুদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশে পূর্ণ গণতন্ত্র, সুশাসন এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত রাজপথে মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









