খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩জুলাই) রাত নয়টায় খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ। আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। পুলিশের জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত ৯টার দিকে দুইজন যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে। তার একটু পরে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘গতকাল রাতে বেশ বৃষ্টি ছিল। রাতের কোনো এক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। এরই মধ্যে আমরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









