মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর ড্রাইভার হোটেলের এলাকা থেকে পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৫ জুলাই) সকালে গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ একেএম শামিম হাসানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা চত্তর ড্রাইভার হোটেল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাস তাল্লাশি করে ভেতর থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জুয়েল মিয়া (২৫) চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে। ।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









