সুজানগরে মাদক বিক্রেতা, মাদকসেবী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক দিক নিদর্শনা দিয়েছেন মাননীয় সংসদ সদস্য ৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়া) এ কে এম সেলিম রেজা হাবীব।
রবিবার (৫ জুলাই) দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সুজানগর পৌর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা -২ আসনের সাংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবীব।
এ কে এম সেলিম রেজা হাবীব বলেন, মাদক কারবারি সন্ত্রাসী চাঁদাবাজ ও দখলদারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ছুফি উল্লাহ
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন -অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস । বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









