উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বেড় হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম। তাড়াশ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম, পৌর বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীসহ সমবায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা পল্লী সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।এই অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাড়াশ উপজেলা শাখা সমিতির সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ , সম্মাননা ক্রেষ্ট প্রদান ও ঋণ বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









