বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ’-এর জৈন্তাপুর উপজেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল এই কমিটির অনুমোদন দেন।
নতুন এই কমিটিতে আলতাফুর রহমানকে সভাপতি, মোশাহিদ আলীকে সিনিয়র সহ-সভাপতি এবং তরুণ সমাজসেবী ও সাংবাদিক জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সহ-সভাপতিরা হলেন নুরুল ইসলাম, কাজী খলিল উল্লাহ, ইমাম উদ্দিন, নাজিম আহমেদ, জামাল আহমদ কুটি, শাহ মোহাম্মদ আব্দুল বারী, ইসমাইল হোসেন, মুরাদ হাসান, বশির উদ্দিন (মেম্বার) ও হাফিজ শামসুজ্জামান।
কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলজার আহমেদ সুমন, হেলাল আহমেদ (মাস্টার) ও জামাল আহমদ। এছাড়া জামিল বিন মোজাফফরকে সাংগঠনিক সম্পাদক, মো. জালাল উদ্দিনকে শিক্ষা বিষয়ক সম্পাদক, সোয়েব রানাকে অর্থ সম্পাদক, সোহেল আহমদকে প্রচার সম্পাদক, রুমান আহমেদ রাজিবকে ক্রীড়া সম্পাদক, হারিছ উদ্দিনকে দপ্তর সম্পাদক, আব্দুল জব্বার জসিমকে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং শুয়াইবুর রহমানকে গণমাধ্যম বিষয়ক সম্পাদক করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আজিজুল হক, আব্দুল হেকিম বাবুল, জাহাঙ্গীর আলম, হোসেন আহমেদ ও এম এ হান্নান।
কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, এই দায়িত্ব তাদের জন্য অত্যন্ত গর্বের ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









