টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের মরদেহ আজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে দেশে পৌঁছে এবং পরিবারের লোকজন মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মোজাম্মেল মিয়ার ছেলে মো. জাকির হোসেন গত দুই বছর পূর্বে মালয়েশিয়া গিয়েছিলেন। গত ২৪ জুন তিনি মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় ইন্তেকাল করেছেন। তার ঠান্ডাজনিত সমস্যা ছিল দীর্ঘদিন যাবৎ।
প্রবাসী ওই যুবকের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









