মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এই আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদটির উদ্বোধন করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এই কেন্দ্রটি উদ্বোধনের মাধ্যমে জেলায় ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মুনিমুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মামুন আল ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









